শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ মানিকগঞ্জ জেলা প্রশাসনের

ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ মানিকগঞ্জ জেলা প্রশাসনের

দেবাশীষ ঘোষ জয়,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

১৫ জুলাই। ২১
ঈদুল আজহায় দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতের পরিবেশ নির্বিঘ্ন রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন । আজ দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাট পরিদর্শনে এসে এসব কথা জানান । তিনি আরো বলেন,ঈদের আগে ও পরের সাত দিন পাটুরিয়া ও দৌলতদিয়া রুটে ১৫টি ফেরি চলমান থাকবে। প্রস্তুত রাখা হবে চারটি ঘাট। এছাড়া ঈদের তিন দিন আগে ও পরে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে শুধুমাত্র জরুরী পন্যবাহী ও কুরবানির পশু বাহী ট্রাক পারাপার করা হবে।
এছাড়াও ফেরি, লঞ্চঘাট ও টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে আনসারসহ কমিউনিটি পুলিশ মোতায়েন, স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ৬টি মোবাইল টিম গঠন করা হয়েছে, সিরিয়ালের অনিয়ম দূর করা, ঢাকা-আরিচা সড়কে যানবাহনের নিয়ন্ত্রিত চলাচল, নিরাপত্তা, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহন ও চাঁদাবাজি বন্ধসহ অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বর্ষা মৌসুমে লঞ্চে যাত্রী সাধারণের জীবন রক্ষাকারী সরঞ্জামাদি রাখতে ও স্পিডবোটে চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করতে বলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু,শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা , বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ও সহকারী কমিশনার ভুমি আবু দরদা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com