মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে সাংবাদিকদের করোনা সুরক্ষা সামগ্রী দিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিব

গৌরীপুরে সাংবাদিকদের করোনা সুরক্ষা সামগ্রী দিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিব


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে মাঠে কাজ করে আসছে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। তাই করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য সেই সম্মুখযোদ্ধাদের মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার উপহার দিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও তরুণ আওয়ামীলীগ নেতা তানজীর আহমেদ রাজিব। 
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের হাতে এসব সুরক্ষা উপকরণ তুলে দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম। 
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইকরাম হোসেন খান মামুন, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, শাহজাহান কবির, ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ, সোহানুর রহমান সোহান, মিজানুর রহমান আশিক, মেহেদী হাসান সাগর প্রমুখ।
উল্লেখ্য, তানজীর আহমেদ রাজিবের উদ্যোগে গত এক সপ্তাহ ধরে এ উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা, পুলিশসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে উপহার সামগ্রীর প্যাকেট বিতরণসহ অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।
তানজীর আহমেদ রাজিব জানান, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র দিক নির্দেশনা ও সহযোগিতায় করেনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস এটি। করোনাকালে এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com