শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে করোনায় আরও এক নার্সের মৃত্যু

নোয়াখালীতে করোনায় আরও এক নার্সের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালী জেনারেল হাসপাতালের এক নার্স করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত নার্সের নাম মরিয়ম বেগম তুহিন (২৫)। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল গ্রামের চিকিৎসা সহকারী ইমরান হোসেনর স্ত্রী।  

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। 

এর আগে গত ১১ জুন বিকালে চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আকলিমা আক্তার (২৮) ৭ মাসের গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বাবার বাড়ি রাজশাহী এবং স্বামীর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ছিল। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের সেবিকা তত্তাবধায়ক বেবি সুলতানা জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত অবস্থায় করোনায় আক্রান্ত হন মরিয়ম বেগম তুহিন। সে সময় তিনি ৭ মাসের অন্তসত্ত্বা ছিলেন। গত ২৬ জুন তিনি করোনার উপসর্গ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার স্বাস্থ্যের অবনতি ঘটলে গত ৫ জুলাই তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান। মৃত নার্সের বাবার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। সেখানে তার দাফন হয়। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আব্দুল আজিম করোনা আক্রান্ত হয়ে নার্স মরিয়ম বেগম তুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com