মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে দোকান মালিক সমিতির ঈদ উপহার খাদ্য সামগ্রী পেয়ে ১১২০ কর্মচারির মুখে হাসি

রংপুরে দোকান মালিক সমিতির ঈদ উপহার খাদ্য সামগ্রী পেয়ে ১১২০ কর্মচারির মুখে হাসি


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ

রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১১২০ দোকান কর্মচারিকে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে তাদের হাতে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান। বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর জেলা ও মহানগর কমিটি মানবিক সহায়তা প্রদানের আয়োজন করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর, শ্রমিক, কর্মচারিরা। সরকার করোনার শুরু থেকেই বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি ওএমএস কার্ড বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনও মানুষের পাশে থাকার চেষ্টা করছে। একসঙ্গে ১১২০ কর্মচারিকে ঈদ উপহার দিয়ে সহযোগিতা করার জন্য  রংপুর জেলা ও মহানগর দোকান সমিতিকে সাধুবাদ জানাচ্ছি। এভাবে সবাইকে যার যার সামথর্য ও অবস্থান থেকে অসহায় মানুষের জন্য এগিয়ে আসতে হবে।খাদ্যসমাগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রধান নিবার্হী কর্মকর্তা মো. নাজমুল হুদা, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন। এতে সভাপতিত্ব করেন মহানগর দোকান মালিক সমিতির সভাপতি শাহ্ মো. আশরাফুদ্দৌলা আরজু্।স্বাগত বক্তব্য রাখেন মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালন করেন মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী।
আরও উপস্থিত ছিলেন- জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলতাফ মাহমুদ, সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আলম, আশরাফুল আলম রিপন,  আবু মোহাম্মদ শাহ্ নেওয়াজ শামীম, তৌহিদ হোসেন, আলমগীর হোসেন আলম, জেলা মহিলা সম্পাদিকা সুইটি আনজুম, যুগ্ম মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস অশ্রু, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান চাঁদ, মো. এমদাদ হোসেন, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, রশিদুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, মহিলা সম্পাদিকা পারভীন আক্তার, যুগ্ম মহানগর সম্পাদিকা ফাতেমা আকতার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com