সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাগরপুরে করোনায় অসহায় কর্মহীনদের পাশে এমপি টিটু।

নাগরপুরে করোনায় অসহায় কর্মহীনদের পাশে এমপি টিটু।


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ


সারাদেশে করোনা ভাইরাস ও দূর্যোগের কারণে কাজ হারিয়েছেন অনেক দিনমজুর খেটে খাওয়া মানুষ। যার ফলে  অসহায় হয়ে পরেছেন অনেক পরিবার।  তারই প্রেক্ষিতে টাঙ্গাইলের নাগরপুরে নিজস্ব অর্থায়নে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল -৬ (নাগরপুর, দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।
বৃহস্পতিবার(১৫ জুলাই) সকাল ১০ ঘটিকায় নাগরপুর উপজেলার ভাদ্রা ও ধুবড়িয়া ইউনিয়নের ২০০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।  তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমাদের দেশেও অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, যার কারনে আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। দেশের যে কোন দুর্যোগ পরিস্থিতিতে বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি এ সময় নেতা-কর্মীদের জনগনের পাশে থাকার আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সহ-সভাপতি ফারুক হোসেন (রাজু), সাধারন সম্পাদক সজিব মিয়া, যুগ্ম-সাধারন সম্পাক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক প্রত্যয় সাহা,ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিপন মিয়া, সাধারন সম্পাদক শিহাব উদ্দিন (মাষ্টার) সহ অন্যান্য নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com