শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযান, ৯০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস

ভূরুঙ্গামারীতে সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযান, ৯০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস


মোঃ মনিরুজ্জামান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

প্রতিনিধিঃভূরুঙ্গামারীর দুধকমার নদে ফাঁদ পেতে নির্বিচারে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ শিকার শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ‍্যমে খবর প্রকাশের পর টনক নড়ে উপজেলা মৎস‍্য বিভাগের। নড়েচড়ে বসে প্রশাসন। গত বুধবার  সহকারি কমিশনার ও উপজেলা নির্বাহী ম‍্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে দুধকুমার নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ এ ফাঁদ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রশাসন।বুধবার সন্ধ্যায় উপজেলার শিলখূড়ী ইউনিয়নের পাগলারহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও ড্রাগন জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত এসময় জাহাঙ্গীর আলম নামের এক জাল বিক্রেতার নিকট থেকে ৮২টি কারেন্ট ও ১১ টি ড্রাগন জাল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরে এসব জাল আগুনে পুড়িয়ে  ধ্বংস করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী জানান, নিষিদ্ধ জাল বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com