সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেছারাবাদে লেবু চাষে বাম্পার ফলন দুশ্চিন্তায় কৃষক

নেছারাবাদে লেবু চাষে বাম্পার ফলন দুশ্চিন্তায় কৃষক


মোঃমিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

চলতি মৌসুমে পিরোজপুরের নেছারাবাদের(স্বরুপকাঠির) আটঘর কুড়িয়ানায় লেবুর বাম্পার ফলন হয়েছে।কিন্তু বাজারে লেবুর দাম কম থাকায় দুশ্চিন্তায় কৃষক। বাজারে পাইকারি ব্যবসায়ী আসতে পারছেনা তাই লেবু বিক্রি কম হওয়ায় কৃষকের মুখে হাঁসি পরিনত হয়েছে বিষাদে।দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে লেবুর দাম ও ঠিকমতো বাজারজাত করতে না পারায় লেবু নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা ।উপজেলার আটঘর গ্রামের লেবু চাষি কানাই মিস্ত্রি জানান, ঠিকমত পরিচর্যা করায় লেবুর বাম্পার ফলন হয়েছে। দেশের করোনা ভাইরাসের কারণে লেবুর বাজার দর অর্ধেকে নেমে এসেছে ।যেখানে গত বছর ১পোন (৮০টি) লেবু ৬শ থেকে ৭শ টাকায় বিক্রি হইতো এখন সেই লেবু ৩শটাকায় বিক্রি করতে হয়। তাই লেবু নিয়ে বেশ চিন্তায় আছি। তবে বাজারে লেবুর চাহিদা বৃদ্ধি পায় এবং পাইকারেরা যদি বাজারে আসতে পারে আমরা লেবু বিক্রি করে লাভবান হইতে পারবো এখনো বাগানে প্রচুর লেবু মজুদ আছে।উপজেলার কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ জানান, চলতি মৌসুমে নেছারাবাদ উপজেলায় প্রায় ১৭ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে  ১০টন লেবু পাওয়া যায় তাই এখানে লেবুর চাষে জনপ্রিয়তা রয়েছে। ফলনও অনেক ভালো । তবে বর্তমান করোনা ও লগডাউনের কারনে কৃষকরা লেবুর দাম একটু কম পাচ্ছে।তিনি আরো জানান, করোনার কারনে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com