মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরে আ ফ ম বাহাউদ্দিন নাসিম ফাউন্ডেশনের পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান

মাদারীপুরে আ ফ ম বাহাউদ্দিন নাসিম ফাউন্ডেশনের পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুরে করোনাকালীন মহামারীতে  সদর উপজেলার ১৫ ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে চাল,ডাল,আলু,তৈল, দুধসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করলো আ ফ ম বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন।বৃহস্পতিবার(১৫ জুলাই) দুপুরে জেলার মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদরাসা ও শিশু সদন মিলনায়তনে  আনুষ্ঠানিকভাবে এসকল সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাদারীপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে সাহায্য  বিতরণের জন্য প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চাল,ডাল,আলু,তৈল, দুধসহ খাদ্য সহায়তা ও অন্যান্য সামগ্রী তুলে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাদারীপুর বিএমএ সভাপতি ডাঃ আবদুল বারি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি আজাদ মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি আফম বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জালালউদ্দিন ইয়ামিন, জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আফম বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক সংগঠন। গত বছর করোনা ভাইরাসের সংক্রমনের শুরু থেকে এপর্যন্ত এই ফাউন্ডেশনের পক্ষ থেকে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে সেনিটাইজার, মাস্ক বিতরণ, হাসপাতালে বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী, অসুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের এই সহয়তা প্রদান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com