মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্ত্রীকে কুপিয়ে হত্যা কারাগারে সেই স্বামীর মৃত্যু

স্ত্রীকে কুপিয়ে হত্যা কারাগারে সেই স্বামীর মৃত্যু


 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী জেলা কারাগারে হত্যা মামলায় গ্রেফতার আব্দুর রব ওরফে বাবলু ড্রাইভার (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আব্দুর রব বাবুল নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের বাসিন্দা। এর আগে, গত (২৩ ফেব্রুয়ারী) নিজের স্ত্রী তাহমিনা আক্তার মিনাকে (৫৫) কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ।
নোয়াখালী জেলা কারাগারের তত্ত্বাবধায় (সুপার) ফণী ভূষণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান,  গত (২৪ ফেব্রুয়ারী) থেকে বাবুল নোয়াখালী জেলা কারাগারে ছিল। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগের ইনসুলিন নিতেন। উচ্চমাত্রার ডায়াবেটিস ও দুই ফোলা অবস্থায় গত  (২৮ জুন) প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 উল্লেখ্য, চলতি বছরের গত (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাদেকপুর গ্রামের ওয়ালী ভূঁইয়া বাড়িতে তাহমিনা আক্তার প্রকাশ মিনাকে ( ৫৫) গলা কেটে জবাই করে হত্যা করে তার স্বামী আবদুর রব বাবুল । নিহত গৃহবধূর পিতার বাড়ি ছিল রাজশাহীতে। তিনি তুহিন (৩০) ও তারেক (২৮) দুই সন্তানের জননী। স্থানীয়রা জানায়,ঘাতক আবদুর রব ৪ মাস আগে সৌদি আরব থেকে দেশে আসে টাকা-পয়সার হিসাব নিকাশ নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com