মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুর বিভাগে করোনায় নতুন শনাক্ত ৫১১; মৃত্যু ১২

রংপুর বিভাগে করোনায় নতুন শনাক্ত ৫১১; মৃত্যু ১২

আফ্রিদা জাহিন,রংপুর:

গেলো ২৪ ঘন্টায় রংপুর বিভাগে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনায় সংক্রমিত হয়েছে আরও ৫১১ জন। এ নিয়ে গেল ১২ দিনে রংপুর বিভাগে করোনায় প্রাণ হারালেন ১৯২ জন। গত দুদিনের তুলনায় বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যায় ঠাকুরগাঁও জেলার তিন জন, কুড়িগ্রামের তিন জন, নীলফামারীর দুই জন, রংপুরের দুই জন, পঞ্চগড় ও গাইবান্ধার একজন।
২৪ ঘন্টায় বিভাগে এক হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে  ঠাকুরগাঁওয়ের ৮৬ জন, দিনাজপুরের ৮৪, রংপুরের ৮৩, নীলফামারীর ৮৩, পঞ্চগড়ের ৫৬, কুড়িগ্রামের ৫৬, গাইবান্ধার ৪৩ ও লালমনিরহাটের ২০ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩ শতাংশ।
নতুন করে বিভাগে আরও ১২ জন মারা যাওয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৬ জন, রংপুরের ১৪২, ঠাকুরগাঁওয়ের ১৩৪, নীলফামারীর ৫০, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৮, পঞ্চগড়ের ৩৪ ও গাইবান্ধার ৩৪ জন রয়েছেন। 
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন।
এছাড়াও নতুন শনাক্ত ৫১১ জনসহ বিভাগে মোট ৩৪ হাজার ৫২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুর জেলার ১০ হাজার ৭০৯ জন, রংপুরের সাত হাজার ৬২১ জন, ঠাকুরগাঁওয়ের চার হাজার ৯৪৪ জন, গাইবান্ধার দুই হাজার ৮৮১ জন, নীলফামারীর দুই হাজার ৬৪৯ জন, কুড়িগ্রামের দুই হাজার ৫১৪ জন, লালমনিরহাটের এক হাজার ৯১১ জন এবং পঞ্চগড়ের এক হাজার ৮০৪ জন।
করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৮২ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া ভারত সীমান্তের কাছের জেলাগুলোতে শনাক্ত ও মৃত্যু সংখ্যা বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com