জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলা প্রবাসীর ৪’লক্ষ হাতিয়ে নিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে ফরহাদ হোসেন মিঠুন নামে এক যুবকের বিরুদ্ধে,টাকা চাইতে গেলে মারধরের স্বীকার হয়েছেন বর্থপালিগাও গ্রামের মৃত আব্দুল মোতালেব এর মেয়ে প্রবাসী নাজমা বেগম।
এ বিষয়ে (১৪’জুলাই) বুধবার পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নাজমা বেগম।
নাজমা বেগম বলেন,আমি সৈদি আরব ছিলাম ৪’বছর সে ৪’লক্ষ টাকা আমাকে বিয়ে করবে বলে হাতিয়ে নিয়ে একাধিকবারধর্ষণ করে ৮নং দৌলতপুর ইউনিয়নের চাপরাগঞ্জ গ্রামের মৃত হামিদের ছেলে ফরহাদ আলী মিঠুন এখন আমি বাড়িতে আসছি টাকাও দিচ্ছেনা বিয়েও করছেনা।
আমি তার বাড়িতে গেলে সেলিনা,বেলি,দুলালী,গোলাম রব্বানী, আলিউর আমাকে প্রচুর মারধর করে আমি পীরগঞ্জ হাসপাতালে ভর্তি আছি।
এ বিষয়ে মুঠোফোনে ফরহাদ আলী মিঠুন বলেন, সব অভিযোগ মিথ্যা আমার সাথে তার টাকা লেনদেন ছিল আমি টাকা দিয়ে দিয়েছি আর কোন সম্পর্ক নেই।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম মুঠোফোনে বলেন,অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply