সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেট অবশেষে সেই ‘দমবন্ধ’ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, নগর তার প্রাণ ফিরে পেয়েছে

সিলেট অবশেষে সেই ‘দমবন্ধ’ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, নগর তার প্রাণ ফিরে পেয়েছে

উৎফল বড়ুয়া, সিলেট সদর:

সবকিছু প্রায় থমকে গিয়েছিল। জীবনযাত্রা ছিল না স্বাভাবিক। জরুরি ছাড়া বাকি সবকিছুই ছিল বন্ধ। অবশেষে সেই ‘দমবন্ধ’ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে সিলেট। কঠোর লকডাউন শিথিল হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে ফের পুরনো রূপে ফিরেছে সবকিছু।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে দুই সপ্তাহের কঠোর লকডাউন জারি করে সরকার। সেই লকডাউনের মেয়াদ শেষ হয়েছে বুধবার দিবাগত মধ্যরাতে। মূলত আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার কারণেই সীমিত সময়ের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। ২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউনে যাবে সিলেটসহ সারাদেশ।

সিলেট মহানগরী ঘুরে দেখা গেছে, লকডাউন না থাকায় জীবনযাত্রা স্বাভাবিক হয়ে ওঠেছে। রাস্তাঘাতে, পাড়া-মহল্লায়, দোকানে-মার্কেটে সর্বত্র মানুষের স্রোত দেখা গেছে। সড়কে চলছে সব ধরনের পরিবহন। সিলেট থেকে চলছে দূরপাল্লার বাস। চলছে ট্রেনও।

নগরীর সকল দোকানপাট খোলা হয়েছে। বিপণিবিতানগুলোতেও ভিড় বাড়ছে মানুষের। চলছে ঈদের কেনাকাটা। মানুষের চলাচল বাড়ায় ও গণিপরিবহন চলতে শুরু করায় নগরীর বিভিন্ন স্থানে যানজট দেখা গেছে।

তবে করোনার সংক্রমণ নিয়ে মানুষের মধ্যে উদাসীন ভাব লক্ষ্য করা গেছে। অনেকেই মাস্ক ছাড়াই চলাচল করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com