মো: নেজাম উদ্দীন (আদালত প্রতিবেদক, চট্টগ্রাম):
চট্টগ্রাম বিভিন্ন এলাকার অজ্ঞাতনামা ব্যাক্তির নিকট হতে ইয়াবাগুলি সংগ্রহ করে বিক্রয়ের অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 15 জুলাই বহস্পতিবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।নিশ্চিত কোতোয়ালী থানা আদালত জিআরও এএসআই নিকুন্জ বডুয়া।আটকরা হলেন মোঃ জালাল আহাম্মদ (43), মোঃ ফারুক (30) ও মোঃ তালাল (35)কে আটক করা হয়। এসময় 8০ (আশি) গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও 5০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
14 জুলাই বুধবার সন্ধ্যা 7 টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ব্রিজঘাটস্থ হোটেল নেভাল আবাসিক এর সামনে পাকা রাস্তার উপর থেকে অবৈধ মাদক দ্রব্য সহ তাদের আটক করে মহানগর গোয়েন্দা (উত্তর)।
আদালত সুত্রে জানা যায়, মোঃ জালাল আহাম্মদ এর হেফাজত থেকে কাগজ দ্বারা মোড়ানো ০1টি সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার মাদকদ্রব্য, যাহার বানিজ্যিক নাম আইস (ক্রিস্টাল মেথ) ওজন 8০ (আশি) গ্রাম , যার বাজার মূল্য আনুমানিক 8,০০,০০০/- (আট লক্ষ) টাকা উদ্ধার করা হয়। মোঃ ফারুক ও মোঃ তালাল এর হেফাজত থেকে 5000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোঃ ফারুক ও মোঃ তালাল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকার অজ্ঞাতনামা ব্যাক্তির নিকট হতে ইয়াবাগুলি সংগ্রহ করে বিক্রয়ের জন্য উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এবিষয়ে গোয়েন্দা বিভাগ গোপন তথ্য তাদের আটক করতে সক্ষম হয় পরে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।
Leave a Reply