মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চবির ভর্তি পরীক্ষা তৃতীয় দফায় পেছানো হল পরীক্ষা ২৭ অক্টোবর থেকে।

চবির ভর্তি পরীক্ষা তৃতীয় দফায় পেছানো হল পরীক্ষা ২৭ অক্টোবর থেকে।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী (চট্টগ্রাম)  প্রতিনিধি :


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আরেক দফায় দুই মাস পেছানো হয়েছে। নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিষয়টি  নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া। গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আরও দুই দফা পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল।
ডিনস কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় আমরা ভর্তি পরীক্ষার তারিখ আরেক দফা পরিবর্তন করেছি। নতুন তারিখ অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো হবে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত।’ 
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথম দফায় ২২ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় তা দুই মাস পিছিয়ে ২০ আগস্টে নিয়ে যাওয়া হয়। বর্তমানে করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় তৃতীয় দফায় তারিখ নির্ধারণ করা হলো। এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com