সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ১০০পিস ইয়াবাসহ তারা শিকদার (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত সোয়া দশটার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত তারা শিকদার ঐ গ্রামের মৃত ছকেল শিকদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, তারা শিকদার র্দীঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল । তারই ধারাবাহিকতায় বুধবার রাতে ইয়াবা বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যার নেতৃত্বে এসআই মনোহর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করেন।আটককৃত তারা শিকদারের বিরুদ্ধে সিংগাইর থানায় চুরি, ডাকাতি ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সিংগাইর থানার এসআই মো. মনোহর আলী বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামি কে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply