মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি ও ২ সাংবাদিকের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

কুমিল্লায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি ও ২ সাংবাদিকের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত


কুমিল্লা ব্যুরো:


বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার কুমিল্লার চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ (৭৪) ও সাংবাদিক মোঃ সাইফ উদ্দিন রনী ও আশিকুর রহমান আশিকের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। এছাড়া সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তাঁর পরিবার, সংরাইশ ও দেবীদ্বার শিশু পরিবারে যে সকল প্রবাসী ও দেশের শুভাকাঙ্খি সহযোগিতার হাত বাড়ান, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বুধবার সন্ধ্যায় সংরাইশ সরকারি শিশু পরিবারে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী, সাংবাদিক আশিকুর রহমান আশিকসহ শিশু পরিবারের শিক্ষক ও নিবাসীবৃন্দ।
উল্লেখ্য বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার কুমিল্লার চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ (৭৪) জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছেন। তিনি অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন (আইসিইউ)তে ভর্তি আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com