সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন “হ্যালো স্বেচ্ছাসেবকলীগ”

কুমিল্লার দেবীদ্বারে কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন “হ্যালো স্বেচ্ছাসেবকলীগ”

কুমিল্লা ব্যুরো:


কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা এবং দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনায় কর্মহীন দরীদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ এর সদস্যরা।
বুধবার দেবীদ্বার উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে হত দরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম ওমানী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক জি.এস মান্নন মোল্লা। পরে হ্যালো স্বেচ্ছাসেবকলীগের কর্নধার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন এর নেতৃত্বে দেবীদ্বার পৌর এলাকার কর্মহীন অসহায় দরীদ্র ৪০ টি পরিবারে সামগ্রী পৌঁছে দিয়েছেন।
এছাড়াও গত এক সপ্তাহে প্রায় তিন শতাধিক বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ। বাইকে করে খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য রয়েছেন একদল দক্ষ স্বেচ্ছাসেবক টিম। যারা ফোন করেছেন তাদের নাম পরিচয় গোপন রেখেই খাদ্য সহায়তা পৌছে দেন।
হ্যালো স্বেচ্ছাসেবকলীগের কর্নধার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো.সাদ্দাম হোসেন বলেন, করোনা ভাইরাসের কারনে সৃষ্ট দুর্যোগকালে অসহায় মানুষের ফোন পেয়ে তাদের বাড়ি বাড়ি কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন হ্যালো স্বেচ্ছাসেবকলীগ। এ কাজে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কয়েক’শ তরুন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে নানা পর্যায়ে চলছে এসব কার্যক্রম।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়কও গুনাইঘর উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জি.এস মান্নন মোল্লা জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের নির্দেশে এই কঠোর লগডাউনে কর্মহীন মানুয়ের খাদ্য চাহিদা মিঠাতে আমাদের হট লাইনে ফোন কল পেলে “হ্যালো স্বেচ্ছাসেবক টিম’ করোনার ঝুকি নিয়ে বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছে খাদ্য সহায়তা প্যাকেট। তাই এই দুর্যোগকালীন সময় সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানাচ্ছি।

প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম ওমানী বলেন, মানুষ ঘরে থাকলে, সামাজিক দুরত্ব বজায় রাখলে ও মাস্ক পরিধান করলে করোনা সংক্রামন কমে আসবে। মানুষকে ঘরে রাখার জন্য তাদের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দেয়া একটি মহৎ কাজ। কর্মহীন মানুষের পাশে দাড়ানোর জন্য ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ টিমকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com