রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তারাকান্দায় ধর্ষিতা কিশোরীর সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার

তারাকান্দায় ধর্ষিতা কিশোরীর সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার


মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধি।


ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষিতা কিশোরী সন্তান প্রসব করেছে। ধর্ষক আব্দুল মোতালেব (৬০) কে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের চান্দের বাজারে পার্শ্ববর্তী কাকচর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আব্দুল মোতালেব (৬০) বেকারির ব্যবসা করতো। ওই কারখানার শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার মজমপুর গ্রামের এয়াদ আলীর কিশোরী কন্যা (১৪) তার পিতার কর্মস্থলে আসা যাওয়া করতেন। এ সুবাদে বেকারী মালিক আব্দুল মোতালেবের কু-দৃষ্টি পরে ওই কিশোরীর উপর।
এক পর্যায়ে ওই বেকারী মালিক আব্দুল মোতালেব বিভিন্ন প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
অন্তঃসত্ত্বা ধর্ষিতা ওই কিশোরী গত বুধবার (৭ জুলাই) ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে কন্যা সন্তান প্রসব করেছে।
এ ব্যাপারে ওই কিশোরীর পিতা এয়াদ আলী বাদী হয়ে আব্দুল মোতালেবসহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। বিজ্ঞ আদালতের নির্দেশে তারাকান্দা থানা পুলিশ বুধবার মামলা রুজু করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে গৌরীপুর উপজেলার শাহবাজপুর এলাকা থেকে ধর্ষক আব্দুল মোতালেব গ্রেপ্তার করা হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ধৃত আসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com