শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করলো মৈত্রী ব্রিগেড।

যশোরে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করলো মৈত্রী ব্রিগেড।

মোঃ সাজ্জাদুল ইসলাম মনিরামপুর,যশোর প্রতিনিধিঃ

প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী যশোর জেলার নেতাকর্মীদের সমন্ময়ে গঠিত  মৈত্রী ব্রিগেড  যশোরে পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য  রান্না করা খাবার  সহায়তার পাশাপাশি আজ মাস্ক বিতরণ করেছে।গত ৩ জুলাই থেকে যশোরে মানবতার সেবায় কাজ করছে মৈত্রী ব্রিগেড। বৃহস্পতিবার সকাল ১১ টায় পর যশোর শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার মানুষের  মানুষের মাঝে  মাস্ক বিতরণ করেছে।  মৈত্রী ব্রিগেডের  জেলা সমন্বয়ক শ্যামল শর্মার নেতৃত্বে এই কর্মসূচী  পালিত হয়।  এ সময়  আরো উপস্থিত ছিলেন ব্রিগেডের সদস্য  সুব্রত বিশ্বাস,শাহিন হোসেন, বিপ্লব ঘোষ, সবুজ মল্লিক, মিঠুন  রায়, মার্ক শুভ, ঈদ্দিস হোসেন, শুভ  শর্মা,  প্রমুখ। স্বেচ্ছায় অংশগ্রহন করেন  ফটো সাংবাদিক সানোয়ার আলম সানু। প্রতিবারের ন্যায়  মৈত্রী ব্রিগেডের  কর্মসুচীতে  ভার্চুয়ালে পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ  ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ- সভাপতি ও মৈত্রী ব্রিগেড উপদেষ্টা রাশেদ খান।  মৈত্রী ব্রিগেডের জেলা সমন্ময়ক শ্যামল শর্মা বলেন, আসন্ন প্রবিত্র ঈদ উল আযহা  সামনে রেখে আজ থেকে সরকার দেশে চলমান চলডাউন শিথিল করছে  কিন্তু করোনা ভাইরাস শিথিলতা বোঝেনা।  এই জন্য আমাদেকে আরো সচেতন হতে হবে এবং মাস্ক ব্যাবহার শতভাগ নিশ্চিত করতে হবে আর সেই লক্ষ্যে   মৈত্রী ব্রিগেড আজ যশোরে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করলো। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com