মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মমেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু ১৯

মমেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু ১৯

আনোয়ার সাদত জাহাঙ্গীর, মময়মনসিংহঃ


ময়মনসিংহে করোনায় মৃত্যুও সংখ্যা বাড়তে বাড়তে ময়মনসিংহ এখন মৃত্যুর মিছিলে পরিণত হতে যাচ্ছে।গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু হয়েছে।গতকাল এ সংখ্যা ছিল ১৮।প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ যারা মারা গেলেন তাঁর মতে মধ্যে করোনা ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৮০ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের শামছুদ্দিন (৯৬), হালুয়াঘাট উপজেলার রিনা রানী (৫২), নেত্রকোনা সদরের নবনিতা সরকার (২৮), শাহেদ আলী (৫০), নীলা রজক (৫০)। টাঙ্গাইল গোপালপুর উপজেলার সাহেরা বেগম (৬৮), জামালপুর সদরের হাবিবুর রহমান (৬১) ও গাজীপুরের শাহিদা সুলতানা (৫১)।এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের নূরজাহান (৬৫), রফিকুল (৬৫), ত্রিশাল উপজেলার মফিজ (৮০), নান্দাইল উপজেলার আলাউদ্দিন (৭০), মুক্তাগাছা উপজেলার চান মিয়া (৬৫), নেত্রকোনা সদরের শিউলি (৪৫), আব্দুল লতিফ (৭৫), কেন্দুয়া উপজেলার (চান মিয়া (৮০), মোহনগঞ্জ উপজেলার কামাল মিয়া (৫০), জামালপুর সদরের এলাহী বক্স (৬০) ও শেরপুর সদরের আব্দুল মজিদ (৬০)।এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯২০ টি নমুনা পরীক্ষায় আরো ২৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৫৯ শতাংশ। জেলায় মোট শনাক্ত ১০ হাজার ৯৫৭ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ৯৩২ জন। মোট মৃত্যু ১১১ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com