মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
না ফেরার দেশে পাড়ি জমালেন নকলা প্রেসক্লাবের সা.সম্পাদকের মা

না ফেরার দেশে পাড়ি জমালেন নকলা প্রেসক্লাবের সা.সম্পাদকের মা

আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর সংবাদদাতাঃ

শেরপুর জেলাধীন নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার (বাবু)-এর মা আনোয়ারা বেগম মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৫ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৭ মেয়ে, ২ ছেলে ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ারা বেগম নকলা শহরের হাসপাতাল রোডস্থ সরকার বাড়ীর আজগর আলী সরকারের স্ত্রী। সর্বজন শ্রদ্ধেয় সুপরিচিত আজগর আলী সরকার দীর্ঘদিন আগেই পরকালে পারি জমিয়েছেন।

নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার (বাবু) জানান, গত ১৩ জুলাই মঙ্গলবারে হঠাৎ স্ট্রোক করলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অতপঃর ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকগন, শেরপুর, নালিতাবাড়ী ও শ্রীবরদী, ঝিনাইগাতী প্রেসক্লাব কমিটি ও শেরপুর জেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com