মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আ.লীগ সভাপতির মৃত্যু

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে আ.লীগ সভাপতির মৃত্যু


 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে মো.জিয়াউল হক জিয়া (৬১) নামে এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন।   

বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান জানান, তিনি গত এক সপ্তাহ থেকে জ্বর,গলা ব্যাথা ও ঠাণ্ডাজনিত রোগ নিয়ে গত (১৩ জুলাই) দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার রাতে তার অবস্থার অবনতি হলে  বৃহস্পতিবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকাল ১১টার দিকে স্বাস্থ্য বিধি মেনে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মতিউর রহমান জানান, আমি স্থানীয় সূত্রে জানতে পারি তিনি করোনা উপসর্গ নিয়ে পাশ্ববর্তী দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। দাফন শেষে তার পরিবারের সবাইকে করোনা টেস্ট করার কথা জানানো হয়েছে। 
উল্লেখ্য, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আরও ১৯৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩৩৬জন। জেলায় করোনায় সর্বমোট ১৬০ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com