শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালী থেকে চার দিন ধরে আলেম নিখোঁজ

নোয়াখালী থেকে চার দিন ধরে আলেম নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালী থেকে নিখোঁজ আল্লামা মুফতি মাহমুদুল হাসান গুনবীর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। 

শুক্রবার (৯ জুলাই) সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। নিখোঁজ মুফতি মাহমুদুল হাসান গুনবীর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের মৃত আবদুল কাদেরের পুত্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি মাহমুদুল হাসান গুনবীর স্বজনরা জানান, গত মঙ্গলবার সকালে তিনি নোয়াখালী সদরের করমুল্যাহ ইউনিয়নের পশ্চিম শুল্লাকিয়া গ্রামে ওস্তাদ ক্বারী ইউছুফের সাথে দেখা করতে আসেন। এ সময় আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন লোক তাঁকে তুলে নিয়ে যায়। এর পর থেকে থানাসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়েও কোন সন্ধান পাচ্ছেনা স্বজনরা। থানায় সাধারণ ডায়রী করতে গেলেও পুলিশ তা গ্রহন করেনি বলে অভিযোগ স্বজনদের। মুফতি মাহমুদুল হাসানের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। মুফতি মাহমুদুল হাসানকে উদ্ধার করে স্বজনদের সাথে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com