আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শহিদুল ইসলাম ১৪ জুলাই রাতে মায়ের করা অভিযোগে অসুস্থ মেয়েকে উদ্ধার করেছে।
অভিযোগ সূত্রে জানা যায় যে, কয়েক বছর পূর্বে বোয়ালীদহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে শামীমের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হযরত আলীর মেয়ে খাদিজার।বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিলো খাদিজার স্বামী ও তার পরিবারের লোকজন।গত ৯ জুলাই তারিখে খাদিজা মাকে ফোন করে তার উপর ঘটে যাওয়া অত্যাচারের বর্ননা দেন।
পরে খাদিজার মা মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে আসতে গেলে জামাই শামীম ও তার পরিবারের লোকজন বাধা দেয়।
তাই তার মা অসুস্থ মেয়েকে উদ্ধার করে চিকিৎসা দেয়ার জন্য ১২ জুলাই সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করে।
সেই অভিযোগের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সেরাজুল হক এর নির্দেশে এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ খাদিজাকে উদ্ধার করে ১৪ জুলাই রাতে অভিভাবকদের হাতে তুলে দেয়।
Leave a Reply