সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে হারিয়ে যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকা উদ্ধার

কালীগঞ্জে হারিয়ে যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকা উদ্ধার

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি:


ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ছাগল ব্যাবসায়ীর হারিয়ে যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকা। 
গতকাল বুধবার সন্ধার পর থানার এস আই জাকারিয়া হোসেন ও এ এস আই তরিকুল ইসলাম উপজেলার তালেশ্বর গ্রামের ইমরান নামে এক ভ্যান চালকের নিকট থেকে টাকাগুলি উদ্ধার করে। উদ্ধারকৃত টাকা রাতেই ছাগল মালিককে থানায় ডেকে হস্তান্তর করা হয়। 

ছাগল ব্যাবসায়ী আমির হোসেন জানান, গত মঙ্গলবার সকাল ৮ টায় বারবাজার হাটে ছাগল কেনার উদ্দেশে বাড়ী থেকে বের হয়। টাকার ব্যাগটি নিয়ে একটি ভ্যানে চেপে শহরের আড়পাড়া নতুন বাজারে এসে ভ্যান থেকে নামার সময়ে ভুলকরে টাকার ব্যাগটি ভ্যানের উপর থেকে যায়। পুলিশ ঘটনাস্থলের একটি সিসি টিভি ক্যামেরা থেকে ভ্যান চালকের ছবি সংগ্রহ করে অভিযানে নামে। গতকাল বুধবার রাতে পুলিশ ওই ভ্যান চালকের নিকট থেকে টাকা গুলি উদ্ধারে সক্ষম হয়। 

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ভ্যান চালক অনেক টাকার ব্যাগ পেয়ে সে ভয়ে কারো নিকট বলতে পারেনি। ভ্যান চালক ইমরান টাকার প্রকৃত মালিকের খোঁজ করছিলেন। পুলিশ তার বাড়িতে গেলে টাকা প্রাপ্তির কথা স্বিকার করে থানাতে আসে। রাতেই প্রকৃত মালিকের হাতে সমুদয় টাকা তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com