মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৈধ গরু অবৈধ বলে ধরার চেষ্টাঃবিজিবি-গ্রামবাসী বাগবিতণ্ডা!

বৈধ গরু অবৈধ বলে ধরার চেষ্টাঃবিজিবি-গ্রামবাসী বাগবিতণ্ডা!

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট, পাটগ্রাম  প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত দহগ্রাম
– আংগোরপোতা ২ নং ওয়ার্ড এলাকায় আজ বুধবার বিকেলে আব্দুস সাত্তারের ছেলে হাবিদুলের বাড়িতে ভারতীয় গরু তল্লাসী করতে যান আঙ্গোরপোতা বিজিবি বিওপি’র ৬ সদস্য।কাটাতার বিহীন ওই সীমান্তবর্তী প্রতিটি বাড়িতে গরু পোষা হয়। দেশি দু’টি আড়িয়া গরু বিজিবি সদস্যরা ধরে নিয়ে যাওয়ার সময় ওই বাড়ির গৃহবধূ রেমি বেগম সাহস করে বিজিবি’র হাতে থাকা রশি ধরে কুরবানির গরু কেন ধরবেন প্রশ্ন করেন বিজিবিকে। এ সময় আকরাম ও মাসুদ নামে দুই জন বিজিবি’র সদস্য জোর করার চেষ্টা করলে গৃহবধূ রেমির চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসী।
এরপর গরু ছাড়াই বিজিবি’র টহল দল সটকে পড়েন।
এ ঘটনায় ওই এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরে চেয়ারম্যান কামাল হোসেন প্রধানের হস্তক্ষেপে অনেকটা শান্ত হন  উত্তেজিত লোকজন।
এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে কেউ বক্তব্য বা মন্তব্য করতে রাজি হননি। রংপুর ৫১ বিজিবি’র সিও লেফটেনেন্ট কর্ণেল ঈসহাক  হোসেনের ফোনে যোগাোগ করলে সংযোগ মিলেনি। দহগ্রাম চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বলেন, বিজিবি’র বিআইপি গোয়েন্দা মাসুদ তাঁর কাছে গিয়ে বলেন,
বিজিবি’র ওই টহল সদস্যদের প্রত্যাহার করে নিবেন কর্তৃপক্ষ। বিষয়টা নিয়ে যাতে বাড়াবাড়ি না হয় সে জন্য অনুরোধ করেন বিজিবি’র গোয়েন্দা সদস্য।
এ বিষয়ে রংপুর  বিজিবি’র উচ্চ পর্যায়ে কথা বলবেন চেয়ারম্যান কামাল হোসেন প্রধান এমনটাই জানিয়েছেন তিনি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com