মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কটিয়াদীর বীর মুক্তিযোদ্ধা ডা.সৈয়দ আবুল ফারুকের ইন্তেকাল

কটিয়াদীর বীর মুক্তিযোদ্ধা ডা.সৈয়দ আবুল ফারুকের ইন্তেকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কটিয়াদী উপজেলার সর্বজন শ্রদ্ধেয়  ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ডা.সৈয়দ আবুল ফারুক (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন। বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর ছেলেদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি ও কটিয়াদী মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বৃহস্পতিবার (১৫ জুলাই) বাদ জোহর মিয়াচান্দ শাহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র  জানিয়েছেন।নামাজে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি শেখ আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন নানক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com