শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফেসবুকে নানা জাতের গরুর সমাহারসীতাকুণ্ডে অনলাইনে চলছে গরু বিক্রি

ফেসবুকে নানা জাতের গরুর সমাহারসীতাকুণ্ডে অনলাইনে চলছে গরু বিক্রি


মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড:

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কোরবানির পশু বেচা-বিক্রির হিড়িক। ফেসবুকের কল্যাণে প্রতিনিয়ত দেখা যাচ্ছে খামারী এবং ঘরোয়া পরিবেশে পালিত নানা জাতের গরুর ছবি। ফেসবুক খুললেই প্রতিদিন চোখে পড়ছে গরু ক্রয়- বিক্রির ব্যাপক প্রচার-প্রচারনা। ছোট-বড় নানা রঙের পশুর ছবিতে ঝল-ঝল করছে অনলাইন মাধ্যম।
ক্রেতাদের মনোযোগ আকর্ষণে পেছনে- সামনে ও পাশ হতে পশুর ছবি তুলে আপলোড করছে ফেসবুক আইডি ও পেইজে। আর পেইজে পশু বিক্রির ছবি আপ-লোডের ফলে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ের সুবিধা বৃদ্ধি পেয়েছে। ফলে অনলাইনে মাধ্যমে পশু বিক্রয়ের কারনে যথাযথ মূল্য পাওয়ায় লাভবান হচ্ছে পশু বিক্রেতারা।
ফেইসবুকে পশু বিক্রেতা মো: তুহিন বলেন, করোনা পরিস্থিতিতে হাঁটে পশু বিক্রি কঠিন হয়ে উঠবে। তাই ফেইসবুকের মাধ্যমে বিক্রি করা খুবই নিরাপদ মনে করছি। এ পদ্বতি নিরাপদ থাকার পাশাপাশি যথাযথ মূল্যে দিয়ে ভাল মানের পশু ক্রয় করবে ক্রেতরা। ফলে ক্রেতাদেরও আগ্রহ নিরাপদ থেকে কোরবানিটা ভালভাবে সম্পন্ন করা।
এদিকে পশু পছন্দ করে পেইজের মাধ্যমে দর-দাম শুরু করেছে ক্রেতারা। আর পশু পছন্দ হতেই বিক্রেতার নিকট ছুটছে ক্রেতারা। সে সাথে দামের সমন্বয় হলে কিনে নিচ্ছে পছন্দের পশুটি। তাছাড়া অনলাইন পদ্বতির মাধ্যমে হাঁটের হাঁসিল ও দালালের খপ্পরে হতে রেহায় পাচ্ছেন বলে জানান সাধারন ক্রেতারা।অনলাইনে পশু ক্রেতা নাহিদ শাহ বলেন, হাঁট- বাজারে সারাদিন খেটে পরিশ্রম করার চেয়ে অনলাইনের মাধ্যমে পছন্দের পশু ক্রয় করে নেয়াটা উত্তম। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয় করোনামুক্ত থাকবে। তাছাড়া হাঁসিল ও দালাল ও রোগা পশুর ঝামেলা না থাকায় আর্থিকভাবে টাকা সাশ্রয় হয়ে থাকবে বলে জানান বিক্রেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com