শামিম বিশ্বাসঃরাজবাড়ী সদর প্রতিনিধিঃ
গতকাল ইং ১৩/০৭/২০২১ তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় মালিক বিহীন একটি কালো রংয়ের ষাড় গরু লিজা হেলর্থকেয়ারের এর সামনে ঘুরাঘুরি করতে থাকলে স্থানীয়রা গরুটি লিজা হেলর্থকেয়ার এর সামনে বেঁধে রাখে। অদ্যবধি পর্যন্ত ঐ গরুটির কোন মালিকের সন্ধান না পাওয়ায় স্থানীয় লোকজন পাংশা মডেল থানা পুলিশকে সংবাদ প্রদান করে অদ্য ইং ১৪/০৭/২০২১ তারিখে পাংশা মডেল থানা পুলিশ লিজা হেলর্থকেয়ার এর সামনে হইতে গরুটি উদ্ধার করকরেছে বলে জানাযায় ১:৩০ ঘটিকায় থানায় নিয়ে আসলে। পরবর্তীতে উক্ত গরুটির প্রকৃত মালিক অনুসন্ধানের নিমিত্তে থানার পেইজে পোষ্ট করা হয়। ও বাংলাদেশবুলেটিং.কম এ নিউজ করার পরে অতঃপর থানার পেইজের পোষ্ট এর মাধ্যমে ও নিউজ দেখতে পায় উক্ত গরুটির প্রকৃত মালিক জনাব মোহাম্মদ আলী প্রামানিক (৮০) পিতা-মৃত আসমত প্রামানিক, সাং- পার নারায়নপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী, (মোবাঃ ০১৩২২-১৬৬১৪০) তারপর থানায় আসে উপর্যুক্ত প্রমান উপস্থাপন করে পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ হুমায়ুন রেজা, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাসুদুর রহমান এর সাথে আলোচনা সাপেক্ষে তাহার মৌখিক নির্দেশক্রমে ঐ গরুটি সাক্ষীদের উপস্থিতিতে জনাব মোহাম্মদ আলী প্রামানিক (৮০) এর কাছে প্রদান করা হয়েছে।
Leave a Reply