মোঃ সজীব হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক বৃদ্ধ মহিলার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। স্থানীয় একটি চিকিৎসালয়ে ভুক্তভোগী রহিমা বেওয়া (৬৫) ভুক্তভোগী উক্ত মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার সান্তাহার পৌর এলাকার সুতাপট্টি মহল্লায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনজনকে আটক করেছে। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে উপজেলার দমদমা গ্রামের উত্তরপাড়ার মৃত কছির প্রামানিকের স্ত্রী রহিমা বেওয়া পেনশনের টাকা তুলতে সান্তাহারে গাড়ি থেকে নেমে পুরাতন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সান্তাহার পৌর শহরের সুতাপট্টি মহল্লার গলিতে ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীরা তার কানের অংশসহ স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায়। এ সময় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা পৌর শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রতন, আটুল ও শহীদ নামের তিনজনকে আটক করেছে। তবে স্বর্ণের দুল এখনো উদ্ধার করা যায়নি। ওই নারীর ছেলে সিদ্দীক হোসেনের দাবি, ছিনতাই হওয়া স্বর্ণনের মূল্য প্রায় ২০ হাজার টাকা। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, ওই নারীর দেওয়া ঘটনার বিবরণে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
Leave a Reply