মামুন শিকদার মাহিন কালিহাতী(টাঙ্গাইল):
“বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন” শ্লোগানকে সামনে রেখে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অধিকতর গতিশীল ও কার্যকর এবং পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য টাঙ্গাইলের কালিহাতীতে শুরু হয়েছে ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম।
আজ বোধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বিট পুলিশিং ০৭ বল্লা ইউনিয়নে গ্রামে গ্রামে এ বিট পুলিশিং এর স্টিকার লাগাতে লক্ষ্য করা যায়।
বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার অপরাধ এবং অপরাধী সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করণে পুলিশিং কার্যক্রম বেগবান হবে, গণসচেতনতা বৃদ্ধি করতে ও সামাজিক অপরাধ সমূহ হ্রাস পাবে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের সাথে কথা বলে জানা যায়, আমাদের এসপি স্যারের নির্দেশনায় বিট পুলিশিং ব্যবস্থা করা হয়েছে।মানুষ যেন প্রত্যন্ত এবং দুর্গম গ্রাম অঞ্চল থেকে যে কোন ধরনের অপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্য পুলশিকে দিতে পারে,সেই লক্ষ্যে বিট পুলিশিং শুরু করেছি ।
আরো জানানঅল্প কিছুদিনের মধ্যে কালিহাতী উপজেলার সকল ইউনিয়নে বিট পুলিশিং এর ব্যবস্থা করা হবে। শুধু সবাইকে আমাদের তথ্য দিয়ে সবার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে হবে। তাহলেই আমরা সন্ত্রাস ও দুর্নীর্তিমুক্ত দেশ গঠন করতে পারবো।
Leave a Reply