শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল

ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :


 গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যাকাণ্ডের তিনদিন পরেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় প্রধান অভিযুক্ত কাঞ্চনসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৪ জুলাই  বুধবার সকালে ফুলছড়ি উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। 
পরে উপজেলা পরিষদের গেটে উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুদৌলা রাজু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মারুফ মোর্শেদ পাভেল, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির কুঠির শিল্পবিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুলফিকার রহমান রাসেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাকিরুল ইসলাম হিরণ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জীবন, হাবিবুর রহমান হাবিব, রাকিবুর রহমান প্রমুখ। 
বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি হত্যাকান্ডের ৩ দিন পেরিয়ে গেলেও হত্যাকারী অভিযুক্ত প্রধান আসামি কাঞ্চনসহ তার সহযোগীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। অত্যান্ত পরিকল্পিতভাবে প্রকাশ্যে জনসম্মুখে একজন জনপ্রিয় ছাত্রলীগ নেতাকে হত্যার পরও আসামীরা গ্রেফতার না হওয়া দুঃখজনক। তারা দ্রুত প্রধান আসামি কাঞ্চন এবং তার সহযোগী ইমরান ও নাহিদসহ অন্যান্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
প্রসঙ্গত উল্লেখ্য যে, আশিকুর রহমান রকি ১১ জুলাই রোববার রাতে শহরের পুরাতন বাজার এলাকার ফার্মেসী থেকে ওষুধ কিনে সোহেল ও প্লাবনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি ফুলছড়ির কঞ্চিপাড়ার দিকে যাচ্ছিল। এসময় পথিমধ্যে শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছলে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা পূর্বপাড়ার নবাব আলীর ছেলে কাঞ্চন ও তার সহযোগীরা রকির উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এব্যাপারে নিহত রকির বড় ভাই আতিকুর রহমান সরকার ১২ জুলাই সোমবার বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় কাঞ্চনকে প্রধান আসামি এবং ৩ জনের নামসহ আরও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com