ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৪ই জুলাই) দুপুরে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। এতে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা উপস্থাপন করে জাতীয় পার্টি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান সরকার। এ সময় উপজেলার সকল ইউনিয়নের সভাপতি /সম্পাদক, যুবসংহতি ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply