আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
১৪ জুলাই ২০২১ খ্রিঃ তারিখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসন,ময়মনসিংহ কর্তৃক করোনকালীন কর্মহীন হয়ে পড়া ১,০০০ (এক হাজার) দোকান কর্মচারীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। মোঃ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রেজা বিশ্বাস,বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, পুলিশ সুপার, ময়মনসিংহ -এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রায়হানুল ইসলাম,অধ্যাপক ইউসুফ খান পাঠান,চেয়ারম্যান, জেলা পরিষদ, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ,ময়মনসিংহ জেলা শাখা,মোঃ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),সহসভাপতি ও সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্স, ময়মনসিংহ; বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ, জেলা প্রশাসন, ময়মনসিংহের সহকারী কমিশনারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণ। এরপূর্বে ৩০০০ জন পরিবহন শ্রমিক, ১০০০ জন অটো শ্রমিকগণের হাতে এ উপহার তুলে দেয় জেলা প্রশাসন। এ পর্যন্ত ত্রাণ কর্মসূচির আওতায় মোট ৫০০০ পরিবার এই উপহার সামগ্রী হাতে পেয়েছে৷ অতিমারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সকলকে এই ত্রাণ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপহারসামগ্রী প্রদান করা হবে বলে জানান মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
Leave a Reply