মাসুদ মিয়া ,তারাকান্দা প্রতিনিধিঃ
সরকার-ঘোষিত কঠোর লকডাউনের ১৪-তম দিনে কোভিড-১৯ (ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট) এর ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন শিথিলের আগের দিনেও কঠোর অবস্থানে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা প্রশাসন। করোনার কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দোকানপাট ও বাজারে প্রতিদিনের মতো আজও অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজাবে রহমত। এরই ধারাবাহিকতায় আজ তারাকান্দা, কোদাললধর, গোপালপুর, গাছতলা ও কাশিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা রাখা ও গনজমায়েতের জন্য জরিমানা করা হয়।
উল্লেখ্য লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকে-ই উপজেলা প্রশাসকের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন।আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের কঠোর নজরদারির ফলে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে।
উল্লেখ্য আগামিকাল ১৫ জুলাই থেকে সরকার ঈদ উপলক্ষে লকডাউন শিথিলের ঘোষণা দেয় এবং এবং স্বাস্থ্য-বিধি মেনে দোকানপাট খোলা ও গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়।
Leave a Reply