জাহিদুল ইসলাম ফেরদাউস।কুলাউড়া প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে জুয়া খেলার আসর থেকে তিন জন জুয়াড়ি কে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, আজ (১৪ জুলাই ) রাত ০২:৩০ মিনিটের সময় এস আই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ মনসুর পৌরসভা সাইনবোর্ডস্থ সবুজ মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করে এই তিন জন জুয়াড়ী কে আটক করা হয়। আটককৃতরা হলো- নাজির আহমদ (২৮), পিতা-মৃত আকবর আলী। রুবেল মিয়া (৩২), পিতা-আবুল আলী ও জুবেল মিয়া (৩১), পিতা-মনির মিয়া।
জুয়া খেলার আসর হইতে ১১১টি তাস ও নগদ ২১২০/-টাকা উদ্ধার করা হয়েছে।
তাছাড়া করোনা মহামারীতে সরকারী ঘোষিত কঠোর লকডাউনে আরোপিত বিধি নিষেধ উপেক্ষা করে একত্রে জমায়েত হয়ে কোভিড-১৯ রোগের বিস্তার ঘটানোর ক্ষেত্র সৃষ্টি করিয়া অবৈধ ভাবে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে আসামীদের বিরুদ্ধে জুয়া আইন ও রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply