আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে লকডাউনের শেষ দিনেও গতিশীল সেনাবাহিনীর টহল। বুধবার দুপুরে বিগ্রেডিয়ার জেনারেল মো. মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্ট (আলফাত উদ্দিন স্কয়ার) থেকে শুরু করে পশ্চিম বাজারসহ শহরের প্রধান প্রধান সড়কে হ্যান্ড মাইকিং করে করোনা প্রটোকল ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামুলকপ্রচারনা চালানো হয়।
এসময় শহরের ঔষধের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে করোনাকালীন সময়ের বিধি নিষেধ সম্পর্কে ব্যবসায়ীদের আরও সচেতন হওয়ার পরামর্শ প্রদান করা হয়। টহল ও ত্রাণ বিতরণ শেষে বিগ্রেডিয়ার জেনারেল মো. মেসবাহউদ্দিন আহমেদ বলেন গত দুই সপ্তাহের যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার জনগণের মাঝে করোনা প্রটোকল মেনে চলার প্রবনতা অনেকাংশেই লক্ষ্য করা গেছে। জনগনের মাঝে সচেতনতাও অনেকাংশে বৃদ্বি পেয়েছে। আমি আশাবাদী আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান করোনা পরিস্থিতি ইনশাআল্লাহ স্বাভাবিক পর্যায়ে থাকবে। আপনারা জানেন সামনে কিছু দিন লকডাউন শিথিল রাখা হবে। জনগণের কাছে আমি আশা রাখবো সামনের লকডাউনে শিথিল পরিবেশেও আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। টহল শেষে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, লে. কর্নেল মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী, মেজর আসীফ তানভীর রেজা খাঁন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ, লে. শাহবাজ আহমেদ ফয়সল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
Leave a Reply