মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চবির ছাত্রীকে ইভটিজিং করায় জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত।

চবির ছাত্রীকে ইভটিজিং করায় জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত।


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী ( চট্টগ্রাম)  প্রতিনিধি :

চট্টগ্রাম জেলর হাটহাজারী উপজেলায়  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে রাকিব (২১) নামে এক বখাটে যুবককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার, ( ১৪ জুলাই)   দুপুরে উপজেলার বড়দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত রাকিব ঔই এলাকার মো. এমরানের ছেলে।
জানায় যায় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী গত তিন বছর ধরে উল্লেখিত এলাকায় টিউশনি করতে যায়। গত কয়েকমাস ধরে আসা যাওয়ার পথে কয়েকজন বখাটে ছেলে মিলে ছাত্রীদের ইঙ্গিত করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও অশালীন কথা বলে উত্ত্যক্ত করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ জানান, সার্বিক বিষয় বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত তাকে এই শাস্তি দিয়েছে।
 বুধবার  ছাত্রীর একজন রাস্তা দিয়ে যাওয়ার সময় দন্ডিত রাকিবসহ আরও যুবক তাকে উদ্দেশ্যে করে কটুক্তি করে। ভুক্তভোগী ছাত্রী এর প্রতিবাদ করলে বখাটেরা তার সাথে ঝগড়া শুরু করে দেয়। এসময় মেয়েটি পুলিশের ভয় দেখালেও বখাটে ছেলেগুলো ক্ষান্ত হয়নি। পরে মেয়েটি থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাকিবকে ছেলেকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
এইসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার বিস্তারিত জেনে  অভিযুক্তের দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে আটক রাকিবকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাকে কঠোরভাবে সতর্ক করে দেন। পরে ছেলেটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত রাকিব দুই বছর বিদেশে থাকার পর গত পাঁচ মাস আগে দেশে আসে। সে আবার বিদেশ চলে যাবে। গত চার-পাঁচ দিন ধরে অভিযুক্ত রাকিব মেয়েগুলোকে উত্ত্যক্ত করছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com