গাজী তাহের লিটন:
উপকূলীয় জেলা ভোলার চার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে চার উপজেলার নব-নির্বাচিত ১২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সার,জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক প্রমুখ।
উল্লেখ,গত ২১ জুন ভোলার বোরহানউদ্দিন,তজুমউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদন্দ্বিতায় ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ৬ টির ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী ও ৩ টিতে নৌকা প্রতীকে প্রার্থী বিজয়ী হয়েছেন।
তাঁরা হলেন,বোরহানউদ্দিন উপজেলার মোঃ রেজাউল করিম গংগাপুর ইউনিয়ন,মোঃ মহিবুল্লাহ মৃধা সাচড়া ইউনিয়ন, এ কে এম সহিদুল্লাহ চাঁদপুর ইউনিয়ন তজুমদ্দিন, মোঃ আবু তাহের চাঁচড়া ইউনিয়ন তজুমদ্দিন, মোঃ রাসেল শম্ভুপুর ইউনিয়ন তজুমদ্দিন, আব্দুল হাই চর মাদ্রাজ ইউনিয়ন চরফ্যাশন, মোঃ কাউছার চর কলমী ইউনিয়ন চরফ্যাশন, সেলিম হোসেন হাজারীগঞ্জ ইউনিয়ন চরফ্যাসন, মাহাবুব আলম এওয়াজপুর ইউনিয়ন চরফ্যাশন, মোঃ নাজিমউদ্দীন জাহানপুর ইউনিয়ন চরফ্যাশন, নিজাম উদ্দিন হাজির হাট ইউনিয়ন মনপুরা, মোঃ অলি উল্লাহ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন মনপুরা।
চেয়রম্যান পদে শপথগ্রহণের পর নিজ, নিজ এলাকার উন্নয়নে দৃঢ় প্র্ত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply