শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সোনাতলায় করোনায় মৃত নারীকে গোসল করালেন ইউএনও

সোনাতলায় করোনায় মৃত নারীকে গোসল করালেন ইউএনও


রোকোনুজ জামান (রকি);শেরপুর (বগুড়া)  প্রতিনিধিঃ


বগুড়ার সোনাতলায় ৫৫ বছরের নারী রিনা বেগম করোনায় আক্রান্ত হয়ে মৃত বরণ করায় গোসল করালেন ইউএনও সাদিয়া আফরিন। ১৩ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে কেউ এগিয়ে না আসায় ইউএনও নিজে উপস্থিত হয়ে তিনি ওই মৃত নারীকে দাফনের জন্য গোসল করান।
জানা যায়, কুশাহাটা গ্রামের রিনা বেগম ও তার স্বামী মোতালেব হোসেন বেশ কয়েকদিন যাবত করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রিনা বেগমকে বাড়িতে নিয়ে আসলে দাফনের গোসলের জন্য কেউ রাজি না হলে স্বতস্ফুর্তভাবে গোসল করাতে এগিয়ে আসেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। তিনি করোনায় আক্রান্ত মৃত রিনা বেগমকে গোসল করান। পরে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন ও জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com