শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহির গ্রেফতার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহির গ্রেফতার


অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরে ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  আজ ভোরে  সদর উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে তাকে।
গ্রেফতারকৃত হলেন, জেলার রায়পুর উপজেলার সাইচা গ্রামের লাল মিয়া পাটোয়ারী বাড়ির মৃত আরশাদ পাটোয়ারীর ছেলে জহির পাটোয়ারী (৪৯)।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরো বলেন, জহির চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকেই গোপনে সে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাঁর বিরুদ্ধে ৪টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, জহির একজন মাদক ব্যবসায়ী। তার প্ররোচনায় পড়ে এলাকার বহু যুবক মাদক সেবনের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এতে ধ্বংস হচ্ছে যুব সমাজ।
মাদক ব্যবসা করার অপরাধে পূর্বে কয়েকবারই সে গ্রেফতার হয়েছে। করেছেন কারাবরণ। তবে বেশিদিন কারাগারে থাকতে হয় না তাকে। জামিন নিয়ে চলে আসেন বাইরে। পুনরায় শুরু করেন মাদক ব্যবসা।
স্থানীয়রা মনে করেন, যথাযথ শাস্তি না পাওয়ায় জহির দেদারছে চালিয়ে যাচ্ছে অবৈধ এ ব্যবসা। মাদক ব্যবসায়ের অপরাধে তারা জহিরের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com