বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। একই সময়ে জেলায় ৮৮০ জনের নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এদিকে বুধবার যশোরে ২৮শ’২ জন নারী পুরুষ করোনার টিকা নিয়েছেন।
হাসপাতালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, মৃত ১০ জনের মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে রেডজোনে চিকিৎসাধীন ছিলেন। তারা হলেন ,যশোর শহরের মোল্লাপাড়ার নুর আলী মোল্লার ছেলে আনিসুর রহমান (৪৫),শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের আইয়ুব আলীর স্ত্রী ফুলজান (৬৫),মণিরামপুর উপজেলার জামলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী (৬০) ও বাঘারপাড়া উপজেলার দূর্গাপুর গ্রামের মোমিন মোল্লার ছেলে রেজাউল ইসলাম (৫৬)। বাকি ৬ জন উপর্গ নিয়ে ইয়োলোজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা আব্দুল কাদেরের স্ত্রী শাহিদা বেগম (৬৫), বেজপাড়ার ননী গোপাল মন্ডলের স্ত্রী ইতিকা মন্ডল (৩৬),
উপশহর এফ ব্লকের মৃত বদর উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৮০), সদর উপজেলার ধোপাদিয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী সুখজান বেগম (৫০), নারানপুর গ্রামের আমিন বক্সের ছেলে হায়দার আলী (৪৭) ও চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামের আবিদ হোসেনের স্ত্রী রহিমা বেগম (৪৫)।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৪৫১ টি নমুনা পরীক্ষায় ১৩৩ জন ও খুলনা মেডিকেল কলেজে (খুমেক) ল্যাবে ৭ টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫২ জনের র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৯৫ জন পজেটিভ হয়েছে। জিন এক্সাপার্ট মেশিনে ৭ টি নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। সবমিলিয়ে মোট ৮৮০ টি নমুনা পরীক্ষায় ২৩৩ জন করোনা পজেটিভ ও ৬৪৭ জনের নেগেটিভ শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১১৯ জন, কেশবপুর উপজেলায় ৯ জন, ঝিকরগাছা উপজেলায় ২২ জন, অভয়নগর উপজেলায় ৩৯ জন, মণিরামপুর উপজেলায় ১৪ জন, বাঘারপাড়া উপজেলায় ৭ জন, শার্শা উপজেলায় ৫ জন ও চৌগাছা উপজেলায় ১৮ জন রয়েছে। ডা. রেহেনেওয়াজ আর জানান, প্রতিদিন টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। বুধবার ২ হাজার ৮০২ জন টিকা নিয়েছেন। এরআগে মঙ্গলবার ১৯৫৯ জন ও সোমবার ৮৩১ জন করোনার টিকা গ্রহণ করেছিলেন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৪ জুলাই পর্যন্ত যশোর জেলায় ১৬ হাজার ৩শ’ ১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ২৪৫ জনের। এছাড়া ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১ জন।
Leave a Reply