সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বোয়ালমারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার থেকে মঙ্গলবার (১৩ জুলাই) রাত দেড়টার দিকে হাসিব মোল্যা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩২৪ পিচ ইয়াবা বড়িসহ আটক করে স্থানীয় জনতা। আটকৃত হাসিব মোল্যা সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আক্কাচ মোল্যার ছেলে। এ ঘটনায় বোয়ালমারী থানার এসআই সরোয়ার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে হাসিব মোল্যা ইয়াবাসহ কাদিরদী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের উপর অবস্থান করে। এ সময় স্থানীয় জনতা তার পকেটে থাকা ইয়াবা বড়ি দেখে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে হাসিব মোল্যাকে আটক করে এবং তার কাছ থেকে ৩২৪ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ব্যাপারে মামলার বাদি এসআই সরোয়ার হোসেন বলেন, হাসিব মোল্যার নামে মাদক মামলা করা হয়েছে। বুধবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com