সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইটনায় কর্মহীন,অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ

ইটনায় কর্মহীন,অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

কিশোরগঞ্জের ইটনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া ইজিবাইক চালক,মুচি ও অসুস্থ ১৩০ পরিবারকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।বুধবার (১৪ জুলাই) দুপুরে ইটনা থানা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইজিবাইক চালক,কর্মবঞ্চিত মুচি ও কর্মহীন অসুস্থ ১৩০ জনের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান, বিপিএম। উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান,উপজেলা নির্বাহি অফিসার  নাফিসা আক্তার এবং ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম তাদের বক্তব্যে করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।এছাড়া তারা করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ মেনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান।ঈদ সামগ্রী হিসেবে ১৩০টি পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com