মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে মসজিদের নির্মাধীন দেয়াল ভেঙে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

রাজাপুরে মসজিদের নির্মাধীন দেয়াল ভেঙে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলার নির্মানাধীন দেয়াল ও মাচান ভেঙে নিচে চাপা পড়ে পলাশ হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ পূর্ব রাজাপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে এবং দুই সন্তানের জনক। সাথে থাকা শ্রমিক হারুনের ছেলে ঈসা হোসেন জানান, পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলায় ১৫ দিন আগে নির্মান করা ওয়ালের সাথে মাচান তৈরি করে সেই মাচানের ওপড়ে উঠে লিনটন নির্মানের কাজ করছিলো পলাশ। বিকেলে হঠাৎ ওই নির্মান করা ওয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে পলাশ চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পলাশের পিতা তোফাজ্জেল হাওলাদার ও ভগ্নিপতি হেমায়েত হোসেন অভিযোগ করে জানান, ওই মসজিদের নির্মান কাজের ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন সিমেন্টের পরিমান কম দিয়ে ওয়াল নির্মান করার কারনে ওয়াল ভেঙে পড়ে এ নিহতের ঘটনা ঘটেছে। ওই ঠিকাদারের বিচার দাবি করেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকে ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন আত্মগোপনে থাকায় তার মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com