মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখিপুরের কাকড়াজানে চুরি ডাকাতি যেন বেড়েই চলছে।মামুন

সখিপুরের কাকড়াজানে চুরি ডাকাতি যেন বেড়েই চলছে।মামুন

শিকদার মাহিন,সখিপুর (টাঙ্গাইল):


টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১ নং কাকড়াজান ইউনিয়নের          গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক রাত ২-৩ টারদিকে ভাতগড়া গ্রামের স্কুল শিক্ষক মজিবুর রহমান, শাহজাহান আলী(প্রবাসী) এবং শামিম (প্রবাসী)  এর বাড়িতে চুরি হয়। এই তিন বাড়ী থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এর কয়েক দিন আগে হামিদপুর গ্রামে একই রাতে ৪ বাড়িতে চুরি হয়,ছোট হামিদপুর গ্রামের আবুল কালামের বাড়ি থেকেও ৪ টি গরু চুরি হয়। 
অন্যদিকে, গত বছর ইউনিয়নের গড়বাড়ি গ্রামের প্রবাসী রুহুল আমীন মিয়ার বাড়িতে বন্ধুকের গুলি ও ককটেল ফাটিয়ে পরিবারের মানুষদের জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নেয়। একই কাদায় খান মোড় ও পোড়াবাসা গ্রামে কয়েকটি বাড়িতে চুরি হয়। এ ছাড়া গত ৬ মে হামিদপুর গ্রামে প্রবাসী আ.লতিফ মিয়ার বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। এ সময় চুরেরা প্রায় ৬ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়।
এ ব্যাপারে স্কুল শিক্ষক মজিবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আমার বাড়িতে চুরি হয়। প্রতিদিনি এই ইউনিয়নে কোন না কোন জায়গায় চুরি হচ্ছেই। এর একটা সুরাহা হওয়া দরকার ।
এ বিষয়ে ইন্দারজানী বনিক বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক ইমরান সিকদার  বলেন  ইউনিয়নে প্রতিনিয়তই কোন না কোন চুরির ঘটনা যাচ্ছে । বিষয়টি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অনুরোধ করছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, এখানে চুরি বেড়ে গেছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা মিটিং-এ চুরিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ  গ্রহনের বিষয়ে আলোচনা করেছি।
সখীপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়া বলেন, চুরি রোধে উপজেলার প্রতিটি ইউনিয়নে থানা পুলিশের নিয়মিত টহল বাড়ানো হয়েছে হয়তো দ্রুত চুরি দমন করতে পারবো। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com