এম শাহীন আল কোর :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দীর্ঘ দিন ধরে বিকল রয়েছে । ফলে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা । মুমূর্ষু রোগীদের সময় মতো জামালপুর জেনারেল হাসপাতাল বা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছে না। করোনা রোগীদের দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সুচিকিৎসার ব্যবস্থা নেই। তাই করোনা রোগীদের জামালপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিতে হয়। অ্যাম্বুলেন্স বিকল থাকায় করোনা রোগী ও তাঁদের স্বজনেরা বিপাকে পড়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের শেডে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি । ভিতরে ইঞ্জিন ও যন্ত্র-পাতিও নেই ।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় , ২০১০ সালে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম দিকে ভালো চললেও দুই-তিন বছর হতে প্রায়ই বিকল থাকতো এটি । এখন পুরোপুরি বন্ধ রয়েছে।আরএমও ডা. রায়হান হাবীব বলেন, হঠাৎ অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে গেছে। দ্রুতসচল করতে কাজ চলছে।
Leave a Reply