শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী গালকাটা জাহাঙ্গীরসহ ছয় জন কারাগারে।

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী গালকাটা জাহাঙ্গীরসহ ছয় জন কারাগারে।

মো: নেজাম উদ্দীন (আদালত প্রতিবেদক, চট্টগ্রাম):

 চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী মো. জাহাঙ্গীর প্রকাশ গালকাটা জাহাঙ্গীর ও তার ৫ সহযোগীকে কাৱাগাৱে পাঠিয়েছে আদালত।      14জুলাই বুধবার বিকালে  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়।                                        আটককৃতরা হলেন- জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীর (২৫), মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), মো. সাইফুল প্রকাশ সুমন (২৪), মো. মনির (২১), মো. নজরুল আহমেদ সাগর (২০) ও সাইদুর রহমান ইবু (২২)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারের পাশে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড অফিসের প্রধান ফটকের সামনে থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের দলপ্রধান জাহাঙ্গীর প্রকাশ গাল কাটা জাহাঙ্গীরসহ আরও দুইজনকে। এসময় জাহাঙ্গীর পুলিশ থেকে বাঁচতে ব্লেড দিয়ে তার গাল কেটে ফেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, কোরবানি উপলক্ষে তারা জড়ো হয়েছিল। গরু বেপারি ও গরু ক্রেতাদের টার্গেট করেই তারা পরিকল্পনা করছিল। তাদের গ্রুপে ৫ জন থাকলেও কোরবানি উপলক্ষে চাঁদপুর থেকে সুমনকেও দলে ভেড়ায়।
তিনি আরও বলেন, গালকাটা জাহাঙ্গীর শীর্ষ ছিনতাইকারী। কিন্তু তিনি এসব কাজ নিজে না করে তার চক্রের সদস্যদের দিয়েই করাচ্ছে। তার বিরুদ্ধে মামলা ৪টি। তিনি খুবই ধূর্ত। পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজের জিহ্বা বা গাল কেটে ফেলে, যাতে তাকে আহত মনে করে পুলিশ না ধরে। গ্রেফতার মো. ইমন শরীফ প্রকাশ ইমনের বিরুদ্ধে ৫টি, মো. সাইফুল প্রকাশ সুমনের বিরুদ্ধে ২টি, মো. নজরুল আহমেদ সাগরের বিরুদ্ধে ৪টি এবং সাইদুর রহমান ইবুর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com