রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাটোরের গুরুদাসপুরে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ

রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ 



 আজ বুধবার(১৪) জুলাই সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধু তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের মোঃ হাফিজুর রহমানের মেয়ে ও বিলহরিবাড়ী এলাকার মোঃ জামাল মোল্লার ছেলে সাগর আলীর স্ত্রী। তবে এ ঘটনার পর থেকে শশুড় বাড়ির লোকজন পালাতক রয়েছে। নিহত গৃহবধুর গলার ডান কাঁধ দিয়ে রক্ত বের হচ্ছে এবং গলায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়- দুই বছর আগে বিলহরিবাড়ী এলাকার জামাল মোল্লার ছেলে সাগর আলীর সাথে তাদের মেয়ে সুবর্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন ভাবে স্বামী ও তার শশুড় বাড়ির লোকজন তাকে নির্যাতন করে আসছিলো।বেশ কিছুদিন আগেও সুবর্ণা বাবার বাড়িতে গিয়ে স্বামীর বাড়িতে আর আসতে চায়নি। অনেক বুঝিয়ে শেষ বারের মত স্বামীর বাড়িতে তাদের মেয়েকে আবার পাঠানো হয়। আসার পর থেকেই নির্যাতিত হচ্ছিলো তাদের মেয়ে। হঠাৎ বুধবার ভোরে শশুড় বাড়ি এলাকা থেকে তাদের জানানো হয় তাদের মেয়ে গলায় ফাঁস নিয়েছে। শোনার পরপরই মেয়েকে দেখতে আসেন তিনারা। এসে দেখেন তাদের মেয়ের গলার ডান কাঁধ দিয়ে রক্ত বের হচ্ছে এবং গলায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে।জামাই সাগর আলী ও তার পরিবারের লোকজনের সহযোগিতায় মেয়ে সুবর্ণাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন সুবর্ণার বাব মা।
গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি)মোঃআব্দুর রাজ্জাক জানান, নিহত গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মুল ঘটনা জানাযাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com