শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি”

হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি”


শামিম বিশ্বাস, 
রাজবাড়ী সদর প্রতিনিধিঃ 


“হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি” স্লোগানকে সামনে রেখে করোনা মোকাবেলায় দিনরাত ২৪ ঘন্টা জনগণের পাশে থাকার অঙ্গীকার রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের!
মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে পাংশা ডাকবাংলো চত্বরে  চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। তিনি ভার্চুয়ালে যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
এছাড়াও ভার্চুয়ালে যুক্ত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।তারা কর্মসূচির সফলতা কামনা করে এবং জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের গুরুত্বারোপ করেন।
এ সময় পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এএফএম শফীউদ্দিন পাতা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি দিপক কুমার কুন্ডু ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ। ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় হটলাইনের মাধ্যমে টেলি মেডিসিন সেবা, সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরী ঔষধ সরবরাহ, জরুরী অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালন করেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com